• আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পরিবারের সদস্য গ্রেফতার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের ভাতিজার মা ব্রুনা ক্যারোলিন ফেরেইরাকে গ্রেফতার করেছে। এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ম্যাসাচুসেটস থেকে তাকে এই মাসের শুরুর দিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, ফেরেইরা বি-টু পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তা ১৯৯৯ সালের জুনে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দেশে অবস্থান করেন। তাকে ‘ব্যাটারি’ সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং সংস্থাটি তাকে ‘অপরাধী অবৈধ ব্রাজিলিয়ান অভিবাসী’ হিসেবে আখ্যা দিয়েছে।

তবে ফেরেইরার ছেলে জন্মের পর থেকেই তার বাবা মাইকেল লেভিটের কাছে বড় হচ্ছে। তিনি বলেন, ‘আমার একমাত্র উদ্বেগ আমার সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তা।’ 

ফেরেইরার আইনজীবী টড পোমারল্যু দাবি করেন, তিনি ডিএসিএ কর্মসূচির আওতায় বৈধভাবে অবস্থান করছিলেন এবং গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তিনি বলেন, ‘থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক আগে হঠাৎ করেই তাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতার করা হয়। ব্রুনার কোনো অপরাধের রেকর্ড নেই—এ অভিযোগের প্রমাণ আমরা চাই।’

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছে। ডিএইচএস এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী সবাইকেই নির্বাসনের আওতায় আনা হবে।’

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo