• আন্তর্জাতিক

‎আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত সাত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ১৫০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

‎জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানী কাবুল থেকে সংবাদ সংস্থা এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, তারাও এই কম্পন অনুভব করেছেন।

‎গত কয়েক মাসে একটার পর একটা ভূমিকম্প আঘাত হানছে আফগানিস্তানে। গত ২৪ অক্টোবর ভোরে আফগানিস্তানে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এতে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

‎তার আগে গত ১৭ অক্টোবর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

‎এর আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০। তাতে দু’হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হন আরও প্রায় তিন হাজার মানুষ।

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

  • company_logo