• আন্তর্জাতিক

‎ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫, পশ্চিমতীরে ১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।  উপত্যকাটিতে দখলদার বাহিনীর সবশেষ হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে গুলি করে এক কিশোরকে হত্যা করেছে ফিলিস্তিনি সেনারা।  খবর প্রেস টিভির।
‎
‎শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
‎
‎মাহমুদ সুলেমান আল-ওয়াদিয়া নামের আরেক ফিলিস্তিনি গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ইসরাইলি স্নাইপারদের গুলিতে প্রাণ হারান।  এ হামলায় তার ভাইও আহত হন।
‎
‎প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় শহরেও ইসরাইলের গোলাগুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
‎
‎এছাড়া একইদিনে দক্ষিণ গাজার খান ইউনিসে সাম্প্রতিক ইসরাইলি হামলায় আহত হামদি আল-বারিম ও মোহাম্মদ সালেম কাদিহ মারা যান।
‎
‎যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলে ভবনগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।
‎
‎গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি  কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল কমপক্ষে ২১৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর এ সময়ে আহত হয়েছেন ৫৯৮ জন।
‎
‎পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোর নিহত
‎
‎অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহর পূর্বে সিলওয়াদ শহরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ইসরাইলি সেনারা।  এ সময় ইসরাইলি বাহিনী ১৫ বছর বয়সি  ইয়ামেন সামেদ ইউসুফ হামেদের ওপর গুলি চালায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
‎
‎স্থানীয় সূত্র জানায়, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয়। যার ফলে ছেলেটি সময়মতো চিকিৎসা পায়নি
‎
‎২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরজুড়ে হামলা বাড়িয়েছে।  সরকারি হিসাব অনুযায়ী, তখন থেকে এ পর্যন্ত পশ্চিমতীরে ইসরাইল কমপক্ষে ১ হাজার ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছেন।  আহত হয়েছেন প্রায় ১০ হাজার জন।  এছাড়া আরও ২০ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি, যার মধ্যে ১৬০০ শিশু।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo