• আন্তর্জাতিক

‎গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধানে যোগ দিলো মিশর ও রেডক্রস

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজায় থাকা আরও ১৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধারে সহায়তা করার জন্য মিশর ও আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে (আইসিআরসি) অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

‎রোববার (২৬ অক্টোবর) মিশর থেকে আসা যন্ত্রপাতি দিয়ে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের হামাদ সিটিতে জিম্মিদের মরদেহ খোঁজা হচ্ছে।

‎ইসরাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিযেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন।

‎প্রতিবেদনে বলা হয়, ‘এটি একটি কারিগরি দল। তারা শুধুমাত্র নিহত জিম্মিদের মরদেহ খুঁজে বের করার জন্যই যাচ্ছে।’

‎ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মৃত জিম্মিদের অবস্থান সম্পর্কে ইসরাইল ও হামাস উভয় পক্ষের কাছ থেকে মিশরীয় দলকে তাদের অনুসন্ধান পরিচালনা করার জন্য তথ্য দেয়া হয়েছে।

‎ইসরাইল সরকার জানিয়েছে, দলগুলোকে গাজায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত এলাকায় তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানের অনুমতি দেয়া হয়েছে।

‎হামাস যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের আওতায় ২৮ জন মৃত ইসরাইলি জিম্মির মধ্যে ১৫ জনের মৃতদেহ হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী, তাদের সব মৃতদেহ ফেরত দিতে হবে। হামাস জানিয়েছে, তারা এখন মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

‎এদিকে ৪৮ ঘণ্টার জিম্মিদের মরদেহ দেয়া নিয়ে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, হামাসকে দ্রুত মৃতদেহগুলো ফেরত দিতে হবে, ‘না হলে এই মহান শান্তি প্রক্রিয়ায় যুক্ত অন্য দেশগুলো পদক্ষেপ নেবে’।

‎ইসরাইল জানিয়েছে, মিশরীয় দলকে আইসিআরসি’র সঙ্গে কাজ করার অনুমতি দেয়া হয়েছে মৃতদেহগুলো শনাক্ত করতে এবং তারা ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানে এক্সকাভেটর মেশিন ও ট্রাক ব্যবহার করবে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

  • company_logo