• আন্তর্জাতিক

‎আমিরাতে প্রবেশে ভিসা লাগবে বাংলাদেশসহ যে ১০৭ দেশের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ১০৭ দেশের তালিকায় বাংলাদেশও আছে।
‎
‎সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বহু দেশ এই তালিকার অন্তর্ভুক্ত।
‎
‎এর ফলে দেশটি ভ্রমণে যাওয়া যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত ও নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে।
‎
‎হালনাগাদ তালিকা অনুযায়ী, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকদের এখন থেকে আমিরাতে যাওয়ার আগেই ভিসা নিতে হবে।
‎
‎ইউএই প্রবেশে ভিসা প্রয়োজন এমন দেশগুলোর তালিকা
‎
‎মোট ১০৭টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।
‎
‎এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো — আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া এবং টুভালু।
‎
‎এই বিস্তৃত তালিকা ইউএই-এর সংগঠিত অভিবাসন নীতির প্রতিফলন, যা দেশটিতে আগত ভ্রমণকারীদের আগেই নিরাপত্তা ও ভ্রমণ প্রোটোকল পূরণের নিশ্চয়তা দেয়।
‎
‎২০২৫ সালে ৯টি দেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা
‎
‎হালনাগাদ নীতির পাশাপাশি ইউএই সাময়িকভাবে নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে।  এর কারণ হিসেবে প্রশাসনিক ও নীতিগত বিষয়কে উল্লেখ করা হয়েছে।
‎
‎নিষিদ্ধ দেশগুলো হলো — নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো এবং বুরুন্ডি।
‎
‎এই নিষেধাজ্ঞা চাকরি ও পর্যটন—উভয় ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য।  তবে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যৎ নীতিগত পর্যালোচনার পর পরিবর্তন হতে পারে।
‎
‎ভ্রমণকারীদের জন্য পরামর্শ
‎
‎যেসব দেশের নাগরিকদের এখন থেকে ভিসা নিতে হবে তাদের জন্য নির্দেশনা—
‎আগেই ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন করুন।
‎আবেদন করার আগে নিশ্চিত করুন যে, পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস আছে।
‎দ্রুত ভিসা পাওয়ার প্রতিশ্রুতি দেয় এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকুন।  কারণ ভিসা প্রতারণা এখনও বড় সমস্যা।
‎নিয়মিত ইউএই ইমিগ্রেশনের অফিসিয়াল আপডেট অনুসরণ করুন, কারণ কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনে নীতিমালা পরিবর্তিত হতে পারে।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo