• আন্তর্জাতিক

‎নতুন বাণিজ্যযুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-চীন: বিশেষজ্ঞদের সতর্কবার্তা ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তা স্পষ্টভাবে জানে না।
‎
‎সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় ৯ অক্টোবর, যখন বেইজিং বিরল খনিজ (রেয়ার আর্থ) রপ্তানিতে নতুন সীমাবদ্ধতা আরোপ করে। এ তালিকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান যুক্ত করা হয়েছে।
‎
‎এই বিরল খনিজগুলো ইলেকট্রিক যানবাহন, স্মার্টফোন, ল্যাপটপ ও প্রতিরক্ষা সরঞ্জামসহ নানা গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহৃত হয় এবং এদের অধিকাংশ মজুদ ও প্রক্রিয়াকরণ সুবিধা রয়েছে চীনের হাতে। খবর আল জাজিরার।
‎
‎চীন এবার প্রথমবারের মতো ঘোষণা করেছে, কোনো দেশ যদি চীনা প্রযুক্তি ব্যবহার করে বা চীন থেকে সংগৃহীত উপাদান দিয়ে বিরল খনিজের চুম্বক বা সেমিকন্ডাক্টর সামগ্রী তৈরি করে, তবে সেগুলো রপ্তানির জন্য বিশেষ লাইসেন্স নিতে হবে।
‎
‎চীনের এই পদক্ষেপ আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র তার এনটিটি লিস্ট (যেখানে নির্দিষ্ট বিদেশি কোম্পানি ও ব্যক্তির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়) সম্প্রসারণ করে, ফলে চীনের উন্নত সেমিকন্ডাক্টর চিপ পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র চীন-সম্পৃক্ত জাহাজের ওপর কর আরোপ করে এবং চীন পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকান মালিকানাধীন ও পরিচালিত জাহাজের ওপরও শুল্ক আরোপ করে।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo