• আন্তর্জাতিক

দেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে নির্বাচন: আইএমএফ

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন দেশটির অর্থনৈতিক সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোও অর্থনৈতিক সম্ভাবনাকে প্রভাবিত করছে।
‎
‎আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমানোর মূল তিনটি কারণ হলো— মুদ্রানীতি কঠোর করা ও আর্থিক খাতের দুর্বলতার কারণে ঋণের প্রবাহ কমে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সৃষ্টি অনিশ্চয়তা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা।
‎
‎গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, আইএমএফ অক্টোবরের প্রতিবেদনে বাংলাদেশের জিডিপির পূর্বাভাস কমিয়ে ৪ দশমিক ৯ শতাংশ করেছে। এর আগে এপ্রিলে পূর্বাভাস ছিল ৬ দশমিক ৫ শতাংশ, পরে জুনে তা কমিয়ে ৫ দশমিক ৪ শতাংশ করা হয়েছিল। তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে নিম্নমুখী করেছে।
‎
‎বাংলাদেশের আর্থিক খাত নিয়ে তিনি বলেন, খাতে উল্লেখযোগ্য দুর্বলতা রয়ে গেছে। ফলে উদ্যোক্তারা প্রয়োজনমতো ঋণ পাচ্ছে না, যা প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে।
‎
‎মূল্যস্ফীতির হার প্রসঙ্গে তিনি জানান, চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। তবে এটি মূলত সরবরাহের অভাবে সৃষ্ট।
‎
‎আইএমএফের ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি সম্পর্কেও তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির পরবর্তী পর্যালোচনার জন্য শীঘ্রই একটি মিশন দেশে আসবে। তিনি বলেন, আর্থিক ক্ষেত্রে মূল সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়া এবং রাজস্ব সংগ্রহ বাড়ানো গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo