• আন্তর্জাতিক

হিন্দি নিষিদ্ধে বিল আনছে তামিলনাড়ু সরকার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সরকার রাজ্যে হিন্দি ভাষা নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল আনতে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে বিলটি উপস্থাপন করবেন বলে জানা গেছে।

প্রস্তাবিত আইনে রাজ্যজুড়ে হিন্দি ভাষায় লেখা হোর্ডিং এবং হিন্দি সিনেমা প্রদর্শন নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, এর আগে চলতি বছরের শুরুতে তামিলনাড়ু সরকার সরকারি বাজেটের প্রতীক হিসেবে ভারতীয় মুদ্রা চিহ্ন ‘₹’-এর পরিবর্তে তামিল অক্ষর ‘ரூ’ (রু) ব্যবহার করে নতুন লোগো চালু করেছিল।

বাজেট ঘোষণার আগেই এই পদক্ষেপ আলোচনায় আসে, যখন রাজ্য সরকার আঞ্চলিক ভাষার গুরুত্ব এবং সরকারি নথিপত্রে স্থানীয় ভাষার ব্যবহার বাড়ানোর বিষয়ে অবস্থান নেয়।

স্টালিনের নেতৃত্বাধীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার দেশের স্থানীয় ভাষাগুলোর ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী স্টালিন বলেছেন, তামিলদের ওপর জোরপূর্বক হিন্দি চাপিয়ে দেওয়া তাদের আত্মসম্মানের ওপর আঘাত।

তিনি আরও দাবি করেন, বিজেপি তিন ভাষানীতির আড়ালে প্রথমে হিন্দি, পরে সংস্কৃত চাপিয়ে দিতে চায়। তার মতে, রাজ্যের দুই ভাষার নীতি—তামিল ও ইংরেজি—শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ডিএমকে বলেছে, জাতীয় শিক্ষা নীতিতে তিন ভাষার সূত্র

 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo