• আন্তর্জাতিক

সীমান্তে আফগান তালেবানের সঙ্গে আবার সংঘর্ষে জড়াল পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী চামান সীমান্তের স্পিন বোলদাক এলাকায় আফগান তালেবান ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ জঙ্গিদের সমন্বিত হামলা প্রতিহত করেছে। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ দাবি করেছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

বিবৃতিতে দাবি করা হয়, সকালে একাধিক স্থানে তালেবান ও জঙ্গিরা পাকিস্তানি পোস্টে হামলা চালায়। তবে সেনাদের দ্রুত ও কার্যকর প্রতিরোধে হামলাকারীরা পিছু হটে যায়। সেনা অভিযানে ১৫ থেকে ২০ জন জঙ্গি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।

পাকিস্তানের আইএসপিআর জানায়, হামলার সময় জঙ্গিরা সীমান্তবর্তী গ্রাম ও সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে। পাল্টা অভিযানে পাকিস্তান সেনারা চারটি স্থানে দ্রুত প্রতিক্রিয়া জানায়, যাতে আরও বড় ক্ষতি এড়ানো যায়।

অন্যদিকে, ঝোব ও চামান সেক্টরে সেনারা ভারী অস্ত্র ও মর্টার হামলা চালিয়ে একাধিক তালেবান অবস্থান ও আশ্রয়স্থল ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এসব অভিযানে বহু তালেবান যোদ্ধা নিহত বা আহত হয়েছে।

দেশটির আইএসপিআর জানায়, আফগান দিক থেকে পাকিস্তান-আফগান ‘ফ্রেন্ডশিপ গেট’ উড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, এ ঘটনা প্রমাণ করে আফগান তালেবান শান্তিপূর্ণ বাণিজ্য ও সীমান্ত সহযোগিতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

এছাড়া নুশকি সেক্টরে পাকিস্তান সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে একাধিক শত্রু পোস্ট ও প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান ভূখণ্ডের ভেতরে গজনালি পোস্টে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে।

আইএসপিআর দাবি করেছে, আফগান তালেবান সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনারা ভবিষ্যতের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

পৃথকভাবে কুররাম সেক্টরেও আফগান তালেবান ও তাদের সহযোগীদের হামলা প্রতিহত করে পাকিস্তান সেনারা আটটি পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংস করে। সেনারা হামলাকারীদের কাছ থেকে মার্কিন তৈরি অস্ত্র উদ্ধার করেছে।

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, স্পিন বোলদাক অঞ্চলে নতুন করে সশস্ত্র সমাবেশ দেখা যাচ্ছে। সেনারা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।

 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo