ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।
সংবাদ সংস্থা এএফপিকে মোহাম্মদ আল-মুগাইয়ির জানান, যুদ্ধবিরতি কাঠামোর প্রস্তাবিত চুক্তি ঘোষণার পর বেশ কয়েকটি ইসরায়েলি হামলার খবর খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তর গাজার এলাকাগুলোতে। এছাড়া গাজা সিটির ওপর ধারাবাহিক বিমান হামলাও চালিয়েছে ইসরায়েল।
সংবাদ সংস্থা এএফপিকে আল-মুগাইয়ির বলেন, গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর চুক্তি ঘোষণার পর থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তর গাজার এলাকাগুলোতে।
এর আগে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি-সংক্রান্ত চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের একমত হওয়ার ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে...
নিউজ ডেস্ক : পারস্য উপসাগরে তীব্র উত্তেজনার মধ্যে কুয়েত ও বা...
নিউজ ডেস্ক : ইরানের ড্রোন কারখানাগুলো অবস্থান নিশ্চিত হওয়ার...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ-খারদালি সড়কে একটি সাম...
নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে মার্ক...

মন্তব্য (০)