• আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরাইলের

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরাইল। গাজা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে, ইসরাইলকে এক মুহূর্তের জন্যও হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী।

‎একদিকে গাজায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরাইলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা। মঙ্গলবারও উপত্যাকাটির পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজে হামলা চালানো হয়।

‎এদিকে যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয়– এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

‎এ ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তারা ইসরাইলকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করে না।

‎এ বিষয়ে আল কাহেরা নিউজকে হামাসের শীর্ষ মধ্যস্ততাকারী খালিল আল-হাইয়া বলেন, ইতিহাস স্বাক্ষী যে ইসরাইল কোনো প্রতিশ্রুতি রাখেনি। গাজা যুদ্ধে এই অভিজ্ঞতা তাদের দু’বার হয়েছে।

‎তবে উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

  • company_logo