• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি পুতিনের

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৫ অক্টোবর) এক ভিডিওবার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি।
‎
‎পুতিন বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে- ইউক্রেনে নতুন অস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা হচ্ছে। যার মধ্যে রয়েছে ‘টমাহক’র মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আমাদের সম্পর্ক নষ্ট করবে। এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল সেটিও শেষ হয়ে যাবে।
‎
‎এর আগে, গতকাল এক ফোরামে অংশ নিয়ে তিনি সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে ‘সম্পূর্ণ নতুন স্তরের উত্তেজনা’ দেখা দেবে। এটি যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতির কোন পরিবর্তন করবে না। এ সময়, এই যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনী ধীর কিন্তু অবিচলিত গতিতে অগ্রগতি লাভ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo