• আন্তর্জাতিক

‎আবুধাবিতে ৬৬ কোটি ৩৪ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী এক বাংলাদেশি লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা। শুক্রবার (৩ অক্টোবর) ‘বিগ টিকিট আবুধাবি’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‎বাংলাদেশি ওই প্রবাসীর নাম হারুন সরদার নূর নবী সরদার। ৪৪ বছর বয়সি হারুন ইউএইর শারজাহ শহরে বসবাস করেন। পেশায় ট্যাক্সিচালক। গত ১৪ সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি।

‎শুক্রবার বিগ টিকিটের র‍্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার জেতেন হারুন।

‎অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা হারুনকে কল করে এ খবর দেন। শুনে তাজ্জব হয়ে যান তিনি। উত্তরে বেশি কিছু বলতে পারেননি। শুধু বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে।’

‎তবে হারুন একাই এ লটারির অর্থ পাবেন না; তিনি মোট ১১ জনের জন্য আবুধাবির বিগ টিকিট নামে পরিচিত এই লটারি কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে।

‎হারুন ২০০৯ সাল থেকে আরব আমিরাতে বসবাস করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। একদিন না একদিন জিতবেন—এ আশায় প্রতি মাসেই তিনি বিগ টিকিটের লটারি কেনেন।   

‎হারুন ছাড়া আরও চারজন বিগ টিকিটের লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) করে জিতেছেন। এ চারজনের একজন প্রবাসী বাংলাদেশি আলী হুসাইন আলী।

‎বিগ টিকিট লটারিতে চার প্রবাসী ‘স্পিন দ্য হুইল’ জিতেছেন। তারা প্রত্যেকে দেড় লাখ দিরহাম (৪৯ লাখ ৭৫ হাজার টাকা) করে পাবেন। তাদের একজন বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ। আল-আইন শহরে বসবাসকারী এই প্রবাসী ১০ জনের সঙ্গে অর্থ ভাগাভাগি করবেন।

‎শারজাহ শহরের আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি ‘রেঞ্জ রোভার ভেলার’ গাড়ি জিতেছেন।

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

  • company_logo