ফাইল ছবি
নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের হামলা নিরসনে যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে হামাসের দেওয়া ইতিবাচক বিবৃতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (৪ অক্টোবর) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, মহাসচিব গুতেরেস গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটানোর জন্য সকল পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। জিম্মিদের মুক্তি এবং ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার বিষয়ে হামাসের ইতিবাচক সাড়াকে তিনি স্বাগত জানান।
এর আগে শুক্রবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার মূল রূপরেখার সঙ্গে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছে এবং আলোচনার ইঙ্গিত দিয়েছে।
স্টিফেন ডুজারিক আরও বলেন, মহাসচিব অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকারের জন্য তাঁর অবিচল আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
এই কূটনৈতিক প্রচেষ্টার জন্য আন্তোনিও গুতেরেস মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরকে তাদের ‘অমূল্য’ ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে...
নিউজ ডেস্ক : পারস্য উপসাগরে তীব্র উত্তেজনার মধ্যে কুয়েত ও বা...
নিউজ ডেস্ক : ইরানের ড্রোন কারখানাগুলো অবস্থান নিশ্চিত হওয়ার...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ-খারদালি সড়কে একটি সাম...
নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে মার্ক...

মন্তব্য (০)