• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাইবার হামলায় ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে পড়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর রয়টার্স। 

সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস–এর মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, সমস্যা শুধুমাত্র ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপে, যা আপাতত ম্যানুয়াল প্রক্রিয়ায় চালানো হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।

ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, শুক্রবার রাত থেকে সমস্যা শুরু হয়। এ পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল এবং গড়ে এক ঘণ্টা দেরি হচ্ছে।

ডেল্টা এয়ারলাইন্স বলেছে, তারা বিকল্প ব্যবস্থা চালু করেছে এবং প্রভাব ন্যূনতম থাকবে। ইজি জেট জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর এ ঘটনার বাইরে রয়েছে। পোল্যান্ড জানিয়েছে, তাদের বিমানবন্দরও নিরাপদ।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার বলেছেন, তিনি নিয়মিত ঘটনার খোঁজখবর নিচ্ছেন।

 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo