• অর্থনীতি

‎নভেম্বরে ঢাকায় শুরু হচ্ছে জাপানি উপকরণ ও প্রশিক্ষকদের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ জাপানের নির্মাণশিল্পে তীব্র শ্রমিক সংকট মোকাবিলা এবং বাংলাদেশি তরুণদের জন্য আরও ভালো ক্যারিয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে, হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদার নেতৃত্বে একটি জাপান-বাংলাদেশ যৌথ প্রকল্প শুরু হতে যাচ্ছে।
‎
‎হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান), হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) যৌথভাবে, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (TTTI)-এর সহযোগিতায় একটি উচ্চমানের প্রশিক্ষণ নির্মাণ শিল্পের কর্মসূচি পরিচালিত হবে, যেখানে ব্যবহার করা হবে জাপান থেকে সরাসরি আমদানি করা নির্মাণ উপকরণ। 
‎
‎এই প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হবে নভেম্বর মাস থেকে এবং প্রশিক্ষণ প্রদান করবেন জাপান থেকে আগত অভিজ্ঞ ও বিশেষায়িত প্রশিক্ষক ও জাপানি ভাষা শিক্ষক। তাঁদের দিক নির্দেশনায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।
‎
‎প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা সরাসরি জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন, যা তাঁদের একটি নিশ্চিত ক্যারিয়ার পথ তৈরি করে দেবে।
‎
‎এই উদ্যোগ সম্পর্কে হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা বলেন, "আমাদের লক্ষ্য হলো জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট সমাধানের পাশাপাশি বাংলাদেশি তরুণদের জন্য ভবিষ্যত গড়ার নতুন পথ উন্মোচন করা। এই প্রকল্পটি উভয় দেশের জন্য একটি বিশাল সুযোগ।"
‎
‎হার্টফুল লিমিটেড (বাংলাদেশ)-এর ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বলেন, আমরা বৈধ ও নৈতিক অভিবাসনের পথকে উৎসাহিত করতে বদ্ধ পরিকর। হার্টফুল ভিসা প্রসেস থেকে শুরু করে জাপানে স্থায়ী হওয়া, পরিবার পুনর্মিলন এবং দৈনন্দিন জীবনের সহায়তাসহ সর্বাঙ্গীন সহায়তা প্রদান করবে।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo