• অর্থনীতি

‎ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শনী

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বাধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও সাইবার নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
‎
‎আজ বৃহস্পতিবার সকালে ভিডিও বার্তায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নিরাপত্তা খাতে আধুনিক প্রযুক্তি অত্যন্ত জরুরি। সরকার ইতিমধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ কার্যকর করেছে, যাতে নাগরিকদের তথ্য ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। পাশাপাশি নিরাপদ ইকোসিস্টেম তৈরির কাজ চলছে। আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
‎
‎প্রদর্শনীতে অগ্নিনির্বাপণ প্রযুক্তি, স্মার্ট মনিটরিং সিস্টেম, নিরাপত্তা ক্যামেরা, সফটওয়্যার এবং সাইবার নিরাপত্তা প্রযুক্তিসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠান সতর্ক ডটকমের বিক্রয় কর্মকর্তা মো. ইমন হোসেন বলেন, “আমরা দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সুরক্ষা সিস্টেম প্রদর্শন করছি, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। বিদেশি দর্শনার্থীরাও আমাদের পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।”
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি মো. ওয়াহিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
‎
‎প্রদর্শনীতে প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি একাধিক বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), আই-স্টেশন লিমিটেড এবং জিপিই এক্সপো যৌথভাবে এ আয়োজন করেছে।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo