• অর্থনীতি

অটোমোবাইল খাত দেশের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে: শিল্প উপদেষ্টা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, এই সেক্টরগুলো আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত। যা দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং  অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫- রোড টু মেড ইন বাংলাদেশ’ শীর্ষক দুইদিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিল্ল উপদেষ্টা বলেন, এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন, এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। শিল্প সমৃদ্ধ দেশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ড. এম মাসরুর রিয়াজ তার উপস্থাপনায় তথ্য- উপাত্তসহ অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।

শিল্প উপদেষ্টা মেলার উদ্বোধন করে অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

 

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo