• আন্তর্জাতিক

‎জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে যাবে না।

‎বুধবার আঙ্কারায় তুরস্কের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎গাজা প্রসঙ্গে এরদোগান জোর দিয়ে বলেন, ইসরাইলের নৃশংস হামলায় টিকে থাকার সংগ্রামে লিপ্ত নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে আমাদের কেউ বিরত রাখতে পারবে না।

‎তিনি আরও বলেন, যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায়, যারা অস্থিতিশীলতা ছড়াতে চায়—তাদের বিরুদ্ধে আজ ও আগামীতেও আমরা অটল থাকব।

‎তুর্কি প্রেসিডেন্ট পুনরায় আশ্বস্ত করেন যে আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার পর্যন্ত যেখানে-যেখানে ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে, সেখানেই পূর্ণ সংহতি বজায় রাখবে।

‎এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নিরীহ শিশুদের প্রাণ দিয়ে গণহত্যা ও নিপীড়নের ওপর ভবিষ্যৎ গড়তে চায়, তারা একদিন নিজেদেরই রক্তে ডুবে যাবে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

  • company_logo