• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের ২৩৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ২৩৮টি স্থির-পাখাবিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৯টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা টিএএসএস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে—

‘গত রাতে ডিউটিতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২২১টি স্থির-পাখাবিশিষ্ট মানববিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে। যার মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ৮৫টি, স্মোলেনস্কে ৪২টি, লেনিনগ্রাদে ২৮টি, কালুগায় ১৮টি, নভগোরোদে ১৪টি, ওরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে ৯টি, বেলগোরোদে ৭টি, রোস্তভ ও তভের অঞ্চলে প্রতিটিতে ৩টি এবং পস্কভ, তুলা ও কুরস্ক অঞ্চলে প্রতিটিতে ১টি করে ধ্বংস করা হয়’।

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার রাতের বেলায় রাশিয়ার কয়েকটি অঞ্চলের আকাশে ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

বিবৃতিতে উল্লেখ, ‘গত রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৭টি স্থির-পাখাবিশিষ্ট মানববিহীন উড়োজাহাজ ধ্বংস করেছে। যার মধ্যে ভোরোনেজ অঞ্চলে ৬টি, বেলগোরোদে ৫টি, ব্রিয়ানস্কে ২টি, কুরস্কে ২টি, লিপেৎস্কে ১টি এবং তামবভ অঞ্চলে ১টি’।

তবে এসব বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo