• আন্তর্জাতিক

এক নম্বরের জন্য ১০০ কোটি ডলারের জ্যাকপট হাতছাড়া!

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মাত্র একটি নম্বরের জন্য ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের পাওয়ারবল জ্যাকপট হাতছাড়া করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এক ব্যক্তি। তবুও তিনি ঘরে তুলেছেন মোটা অঙ্কের পুরস্কার। 

লটারি কর্মকর্তাদের মতে, ওই ব্যক্তি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনার লটারির কার্যালয়ে তার পুরস্কার সংগ্রহ করেন। ট্যাক্স কেটে নেওয়ার পর তার হাতে এসেছে ১,০৭,৬২৬ ডলার। 

শ্রমিক দিবসে জ্যাকপট বিজয়ী না থাকায় পাওয়ারবলের শীর্ষ পুরস্কার বেড়ে দাঁড়িয়েছে বিশাল ১.৩ বিলিয়ন ডলারে।

নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ জানায়, এডওয়ার্ড অ্যালেন নামের ওই ব্যক্তি মাত্র ৩ ডলারের একটি পাওয়ারবল টিকিট কেনেন মনরোর একটি গ্যাস স্টেশনের দোকান থেকে। তার টিকিটে ৩০ আগস্টের ড্র-তে পাঁচটি সাদা বলের মধ্যে চারটির সঙ্গে একটি লাল পাওয়ারবল মিলেছিল। এতে তিনি জিতেছিলেন ৫০,০০০ ডলার।

তবে সৌভাগ্যক্রমে তিনি একটি পাওয়ার প্লে টিকিট কিনেছিলেন, ফলে মাল্টিপ্লায়ারের কারণে তার জেতা অর্থ তিনগুণ বেড়ে ১,৫০,০০০ ডলারে দাঁড়ায়।

লটারি কর্মকর্তারা জানান, কর কেটে নেওয়ার পর অ্যালেনের হাতে এসেছে ১,০৭,৬২৬ ডলার। 

এদিকে শ্রমিক দিবসে জ্যাকপট বিজয়ী না থাকায় বর্তমানে পাওয়ারবল জ্যাকপট বেড়ে হয়েছে প্রায় ১.৩ বিলিয়ন ডলার, যার নগদ মূল্য প্রায় ৫৮৯ মিলিয়ন ডলার। এটি পাওয়ারবল ইতিহাসের পঞ্চম বৃহত্তম জ্যাকপট।

পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়। 

নর্থ ক্যারোলিনার লটারি কর্মকর্তাদের মতে, জ্যাকপট জেতার সম্ভাবনা প্রায় ১ থেকে ২৯২ মিলিয়ন—যা ২ থেকে ৩ ডলারের টিকিটকে অনেকের কাছে সার্থক মনে করাতে পারে।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo