• আন্তর্জাতিক

‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুমকি রাহুল গান্ধীর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের রাজনীতিতে চরম উত্তাপ ছড়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যে। বিহারের পাটনায় সোমবার তার ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’ শেষ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি। 

রাহুল বলেন, ‘খুব শিগগির ভোট চুরি নিয়ে অকাট্য প্রমাণ সামনে আনব আমি। তখন বিজেপিকে হাইড্রোজেন বোমার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী মোদি আর দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না।’ 

এদিন তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকায় কারচুপি করছে। 

কর্ণাটকের এক বিধানসভা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল বলেন, ‘ভোট চুরি মানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এভাবে চলতে থাকলে বিজেপি একদিন রেশন কার্ড কিংবা অন্য অধিকারও কেড়ে নেবে।’ 

গান্ধী ময়দান থেকে আম্বেদকর মূর্তি পর্যন্ত রাহুলের পদযাত্রা রূপ নেয় বিরাট জনসমুদ্রে। মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন ইন্ডিয়া জোটের নেতারা। মিছিল ডাকবাংলা ক্রসিংয়ের কাছে পুলিশ আটকাতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়, তবে শেষ পর্যন্ত রাহুল ও তাঁর সমর্থকদের থামানো যায়নি। 

সেখানেই তিনি ঘোষণা দেন, ‘এই সরকার ছ’মাসও টিকবে না, বিহারে বিরোধীরা নতুন সরকার আনবে।’ 

আরজেডি নেতা তেজস্বী যাদব নীতীশ কুমারকে আক্রমণ করে বলেন, ‘নীতীশ দুর্নীতির ভীষ্ম পিতামহ হয়ে উঠেছেন। বিহারের মানুষ তাকে উৎখাত করবেন।’ 

বিরোধী শিবিরের শক্তি প্রদর্শন করে রাহুলের যাত্রা শেষ হয় বিরাট সমাবেশে, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি (শারদ) নেত্রী সুপ্রিয়া সুলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বামদলগুলোর নেতারা, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ও শিবসেনার সঞ্জয় রাউত। 

বিজেপির তরফে এই বক্তব্যকে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ‘উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে হাজার হাজার মানুষ আনা হয়েছে রাহুলের সভায়। ভোটারদের অসম্মান করে তিনি নিজেকেই হীন প্রমাণ করেছেন।’

 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo