• আন্তর্জাতিক

গাজায় এক মাসে ১৫০০ বাড়ি গুড়িয়ে দিল ইসরাইল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গাজা সিটির আল-জেইতুন মহল্লায় ইসরাইলি সেনাদের অভিযানে এ মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাস্সাল জানিয়েছেন, মহল্লাটির দক্ষিণাংশে এখন আর কোনো ভবন অক্ষত নেই।

তিনি জানান, এ মাসের শুরুতে গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর থেকে ইসরাইলি বাহিনী পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা ভারী নির্মাণযন্ত্রের পাশাপাশি বোমা বহনকারী রোবট ব্যবহার করছে। প্রতিদিন অন্তত সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং কোয়াডকপ্টার ড্রোন দিয়ে বাড়ির ছাদে বোমা ফেলা হচ্ছে। এর ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে।

এই অভিযানের কারণে আল-জেইতুন এলাকার প্রায় ৮০ শতাংশ বাসিন্দা পশ্চিম বা উত্তর গাজার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানান বাস্সাল।

গত ৮ আগস্ট ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে। ওই পরিকল্পনায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া, শহর ঘিরে ফেলা এবং ব্যাপক হামলার পর সেটি দখলের কথা বলা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে গোটা গাজা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

এরই মধ্যে গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo