• আন্তর্জাতিক

পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হচ্ছেন পুতিন- কিম

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন। পশ্চিমাদের চাপের মুখে এই তিন নেতার একসঙ্গে প্রকাশ্য উপস্থিতিকে ‘প্রতীকী চ্যালেঞ্জ’ হিসেবে দেখা হচ্ছে।
‎
‎বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
‎
‎চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিক্টরি ডে’ উপলক্ষে ৩ সেপ্টেম্বরের কুচকাওয়াজে ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। তবে পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতা থাকছেন না। তবে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর থাকার কথা রয়েছে।
‎
‎এই কুচকাওয়াজকে ঘিরে চীনের সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিতে চায় বেইজিং। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, আর উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মুখে রয়েছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে।
‎
‎চীনের কৌশলগত অংশীদার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ ২০২৪ সালে চীন সফর করেছিলেন। অন্যদিকে কিম জং উন সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে বেইজিং সফর করেন।
‎
‎এবারের কুচকাওয়াজে অংশ নেবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দর লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ উন-শিক। এছাড়া সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দর ভুচিচও উপস্থিত থাকবেন।
‎
‎জাতিসংঘের প্রতিনিধিত্ব করবেন আন্ডার-সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া, যিনি এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং ইতালি, সান মারিনো ও মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
‎
‎৩ সেপ্টেম্বর তিয়ানআনমেন স্কোয়ারে শি জিনপিং বিদেশি অতিথিদের নিয়ে কয়েক হাজার সেনাদের অভিবাদন গ্রহণ করবেন। দীর্ঘদিন পর চীনের এই বৃহৎ কুচকাওয়াজে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও হাইপারসনিক অস্ত্রসহ অত্যাধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হবে।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo