• সমগ্র বাংলা

ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন এক বিএনপি নেতা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। তার ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিএন‌পির চেয়ারপারস‌নের উপদেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার বাসার সামনে মব-তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ফজলুর রহমানের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।

বক্তব্যে তিনি বলেন, ‘আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে লইয়া (নিয়ে) কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।’

এ বিষয়ে কথা বলতে রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর মোবাইল ফোন নম্বরে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভিডিওটি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লেখেন, ‘ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু মিয়া বলেন, ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে কেউ সমালোচনা করলে আগে তার হাত কাটতে হবে তারপর কথা। এখনও ক্ষমতায় আসে নাই,তাতেই এই অবস্থা, এরা ক্ষমতায় আসলে মানুষের কি অবস্থা করতে পারে চিন্তা করেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘যেমন নেতা তেমন তার কর্মী! ফেসবুকে ফজলুর রহমানের বিপক্ষে সমলোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি!’

মন্তব্য (০)





image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

১

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৩

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

  • company_logo