• বিনোদন

বিটিভির নাটকে গাইলেন পপি-রিফাত

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নির্মাণ ও অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। নির্মাণ করছেন বিটিভির জন্য ‘জল জোছনা’ নামে একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকের সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল আরমান। সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটি নিয়ে ভীষণ আশাবাদী দুই শিল্পী। 

পপি বলেন, ‘এটি মূলত আমাদের জীবন দর্শনের গান। এর আগে এই ধরনের গান গাওয়ার সুযোগ হয়নি আমার। নাটকের নির্মাতা নির্মাতার কাছে কৃতজ্ঞ। চেষ্টা করেছি দরদ দিয়ে গাইতে। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ 

রিফাত সুলতান বলেন, ‘আমার কণ্ঠ শুনে সোহেল ভাই আমাকে সূচনা সংগীত গাইবার সুযোগ করে দিয়েছেন, এটা সত্যিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং এই সূচনা সঙ্গীত গাইবার পর তিনি জানিয়েছেন, আমাকে নিয়ে আগামীতেও কাজ করবেন।’ 

নির্মাতা জানান, ধারাবাহিকটি আগামী সেপ্টেম্বর থেকেই প্রচারে আসবে।  

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo