• সমগ্র বাংলা

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় টহল দলের ৮ সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে এ ঘটনা ঘটে।
‎
‎মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।
‎
‎তিনি জানান, এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৮ সেনা সদস্য আহত হন।
‎
‎আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি আতাউর রহমান।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo