• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পবিত্র হজ ও ওমরাহ পালনে মুসলমানদের জন্য বড় সুখবর

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বড় সুখবর দিয়েছে। এখন থেকে আর মধ্যস্থতাকারীর প্রয়োজন ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার আবেদন করা যাবে। এজন্য চালু করা হয়েছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম “নুসুক ওমরাহ” (umrah.nusuk.sa)।
‎
‎গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাবে নুসুক অ্যাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনকারীরা সহজেই ই-ভিসা, হোটেল বুকিং, পরিবহন, সাংস্কৃতিক ভ্রমণসহ সব ধরনের সেবা একসঙ্গে পাবেন।
‎
‎হাজীরা চাইলে সরকারি ব্যবস্থার সাথে যুক্ত বহুভাষিক ইন্টারফেস ব্যবহার করে তৈরি প্যাকেজ নিতে পারবেন অথবা নিজস্ব ভ্রমণপথও তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী প্যাকেজ কাস্টমাইজ করার সুযোগও পাবেন।
‎
‎কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ ধর্মীয় ভ্রমণকে ডিজিটালাইজেশনের নতুন ধাপে নিয়ে যাবে। পাশাপাশি এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ, যেখানে হজ ও ওমরাহকে বিশ্বজুড়ে আরও সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্য নেওয়া হয়েছে।
‎
‎নুসুক ওমরাহ প্ল্যাটফর্মের মাধ্যমেে‌ যেভাবে আবেদন করবেন:
‎
‎. নুসুক ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
‎
‎. ব্যক্তিগত বিবরণ (আইডি বা পাসপোর্ট, ফোন নম্বর, ই-মেইল, জাতীয়তা, জন্ম তারিখ) লিখুন।
‎
‎. আপনার ফোন বা ই-মেইলে পাঠানো নিরাপত্তা কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি যাচাই করুন।
‎
‎. "উমরাহ পরিষেবা" নির্বাচন করুন, তারপর আপনার পছন্দের তারিখ এবং সময় নির্বাচন করুন।
‎
‎. সঙ্গীদের যোগ করুন (যদি আপনি পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমণ করেন)।
‎
‎. নির্দেশাবলি পর্যালোচনা করুন এবং শর্তাবলিতে সম্মত হন।
‎
‎. একাধিক নিরাপদ বিকল্পের মাধ্যমে অনলাইনে অর্থ প্রদান সম্পূর্ণ করুন।
‎
‎. কয়েক মিনিটের মধ্যে আপনার ই-ভিসা গ্রহণ করুন।
‎
‎বিশ্বজুড়ে লাখো মুসলমানের জন্য এটি ওমরাহ যাত্রা আরও নিরাপদ, সহজ ও ঝামেলাহীন করবে।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo