• আন্তর্জাতিক

চারদিনের সফরে চীন যাচ্ছেন পুতিন, কথা হবে যেসব ইস্যুতে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহে চারদিনের সফরে চীনে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে সবশেষবার এ বছরের মে মাসে দেখা করেছিলেন পুতিন। রাশিয়ার বিজয় দিবসে আমন্ত্রণ পেয়ে মস্কোতে কয়েকদিনের সফর করেছিলেন জিন পিং। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে পুতিন যাচ্ছেন চীনে।

ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন বলেছেন, চারদিনের সফরে চীনে যাচ্ছেন পুতিন। সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’ তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।

তবে আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সফরে পুতিন সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সামিটে অংশ নেবেন। আগস্টের ৩১ থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সামিট। চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিও বিন সম্প্রতি বলেছেন, এই সামিটে দেশের অঞ্চলগুলোর প্রধান, ২০টি দেশের প্রধান এবং ১০জন আন্তর্জাতিক অর্গানাইজেশনের প্রধান উপস্থিত থাকবে। তবে সেখানে পুতিন থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আরটি জানিয়েছে, হাই রিভারের তীরে চীনের প্রেসিডেন্ট একই সময়ে কয়েকটি বৈঠক রেখেছেন। এসময়ে জিন পিং বৈশ্বিক নেতা ও তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

image

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে দখল...

  • company_logo