• আন্তর্জাতিক

ইয়েমেন থেকে ছোড়া ‘নতুন ক্ষেপণাস্ত্র’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ইসরাইল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তেল আবিবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চালানো হামলায় নতুন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না-তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে ইসরাইলি সেনাবাহিনী।  মূলত ক্ষেপণাস্ত্রটি ইসরাইল সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলে যায়। 

ইসরাইলি  দৈনিক ইয়েদিওথ আহরোনোথের ওয়েবসাইট ওয়াইনেট নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, যা একদিন আগে আরব উপদ্বীপের দেশটির দিক থেকে ছোড়া হয়েছিলে এবং এটি ‘তেল আবিব শহরের কাছে’ অবতরণ করে। 

ক্ষেপণাস্ত্রটিতে ‘ক্লাস্টার গোলাবারুদ’ আছে কি না-তাও খতিয়ে দেখা হচ্ছে। 

ইসরাইলি সংবাদমাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে, এতে মাঝ আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে টুকরো টুকরো হতে দেখা গেছে।

এতে বলা হয়েছে, ফুটেজে প্রদর্শিত প্রজেক্টাইলটি স্পষ্টতই সশস্ত্র বাহিনী ছুঁড়েছিল।  তবে সরকার ভিডিওটি নিয়ে এখনো খতিয়ে দেখছে।

এর আগে শুক্রবার ইয়েমেনি বাহিনী ইসরাইলে একাধিক নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে।  যার মধ্যে রয়েছে- বেন গুরিওন বিমানবন্দর, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের আরেকটি সংবেদনশীল লক্ষ্যবস্তু।

তবে ইসরাইল সরকার যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা-নিরিক্ষা করে দেখছে সেটিকে ইয়েমেনি বাহিনী ‘ফিলিস্তিনি-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে।

তথ্যসূত্র: মেহের

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo