• সমগ্র বাংলা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে লালমনিরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে লালমনিরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।


সভায় প্রধান অতিথি বলেন,বাংলাদেশ যখন একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল,আইন-শৃঙ্খলার চরম অবনতি,মানুষের বাকস্বাধীনতা হরণ,সবদলের রাজনৈতিক কর্মকান্ডকে নিষিদ্ধ করে তদানীন্তন আওয়ামীলীগের প্রধান শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেন। সেসময় খাবারের অভাবে মানুষ লঙ্গরখানায় গিয়েছিল। মানুষকে দমন পীড়ন করতে রক্ষীবাহিনী লালবাহিনী গঠন করেছিলেন।


দেশের ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা,চক্ষুশিবির,স্বাস্থ্যক্যাম্প,বৃক্ষরোপণ,মাছেরপোনা অবমুক্তকরণসহ নানারকম কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় এসব কর্মসূচির পাশাপাশি লালমনিরহাটে বিএনপি উৎসব নামে ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন থাকবে।এর মধ্যে হল যৌতুকবিহীন বিয়ে,প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, মাদক নিরাময় কেন্দ্র গড়ে সচেতনতামূলক কার্যক্রম,৩১ দফার উপর আলোচনা,শিশু কর্নার স্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্রামীণ খেলাধুলার আয়োজন থাকবে। তাছাড়াও ৩ দিনব্যাপী জনকল্যাণমূলক নানা রকম কর্মসূচি থাকবে। এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

২

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৪

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

  • company_logo