• আন্তর্জাতিক

তেলআবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালাল লাখ লাখ ইসরাইলি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তেলআবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরাইলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। 

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানান।

ইসরাইলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে’।

জেনারেল সারি জোর দিয়ে বলেন, ‘এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়। পাশাপাশি আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাবে’। 

তিনি বলেন, ‘গাজায় গত দুই বছর ধরে যা চলছে, তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরাইলি শত্রুর হাতে ঝরছে’।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামি বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

জেনারেল সারি আরও উল্লেখ করেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়’। সূত্র: মেহের নিউজ

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo