• সমগ্র বাংলা

‎উলিপুরে ক্যান্সারে আক্রান্ত কোহিনুর, বিত্তবানদের সহযোগিতায় বাঁচতে চায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম গ্রামে বসবাস করেন কোহিনূর বেগম। লিভার ক্যান্সারে আক্রান্ত সে। দীর্ঘ প্রায় এক বছরের চিকিৎসায় নিঃস্ব পিতা কফিল উদ্দিন। পিতা কফিল উদ্দিন নিজের দুটি কিডনি নিয়ে প্রায় দশ বছর থেকে চিকিৎসা নিয়ে বেঁচে আছেন। নিজের চিকিৎসা করাতেই নিঃস্ব কফিল। তার মরার উপর খরার ঘা হয়ে তার ঘাড়ের উপর এসে বসেছে বড় মেয়ে কহিনুর (৪৩)। নিঃসন্তান কোহিনূরের বিয়ে হয়েছিল প্রায় ৩০ বছর আগে প্রতিবেশী আইনুল হকের সাথে। স্বামী আইনুল বিয়ের পর থেকেই মানসিক রোগী হয়ে আছে। তাকে মাঝে মাঝে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় বলে জানায় কহিনুর। তাই বাধ্য হয়ে কোহিনুর জীবিকার তাগিদে ঢাকায় অনেকদিন একটি গার্মেন্টস এ চাকরি করতো।
‎অসুস্থ হয়ে গত ২০২৪ এর নভেম্বরে রংপুর মেডিকেলে ভর্তি হলে জানতে পায় তার লিভার ক্যান্সার হয়েছে।
‎
‎উপায়ান্তর না পেয়ে বাবা কফিল উদ্দিনের শেষ সম্বল ১০ শতক বাড়ি ভিটা বন্ধক রেখেই কোহিনূরের চিকিৎসা করিয়েছেন। এখন আর অর্থের অভাবে নিজের চিকিৎসাও করাতে পারছেন না। তার উপর বড় মেয়ে কহিনুরেরও চিকিৎসা বন্ধ হয়ে আছে। ইতোমধ্যে রংপুর মেডিকেলের ডাক্তার এরশাদুল হকের কাছে ৮ বার থেরাপি নিয়েছে কহিনূর। একবার থেরাপি নিলেই পঞ্চাশ হাজার টাকা লাগে। ডাক্তার বলেছে, চার পাঁচ লাখ টাকা খরচ করলেই কোহিনূর সুস্থ হয়ে যাবে। এমতাবস্থায় বাবা কফিল উদ্দিন ও কোহিনুর বিত্তবানদের সাহায্যের আশায় সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন।
‎
‎কোহিনুর বেগম জানায়, আমি বাঁচতে চাই। সমাজে অনেক বিত্তবান আছে তাদের সাহায্য নিয়ে চিকিৎসা করিয়ে আমাকে কি বাঁচানো যায় না? কহিনুরকে সাহায্য করতে চাইলে সোনালী ব্যাংক, উলিপুর শাখায় একাউন্ট নং ৫২১৭৫০১০৪৭৪৯০, অথবা কহিনুরের বিকাশ নং- ০১৮১৫৮৮৮৮৬৯।

মন্তব্য (০)





image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সে...

২

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৪

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

  • company_logo