• সমগ্র বাংলা

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন লালমনিরহাট জেলা বিএনপি। রবিবার সকালে জেলা সদরের খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ৭ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে চাল ,ডাল,তেল,লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।
"জাগো বাহে তিস্তা বাঁচাই" আন্দোলনের সমন্বয়ক,জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের আর প্রাণের প্রয়োজন হবে না। তিস্তা নদী বেষ্টিত মানষজন স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয় তা নিয়ে কাজ করছি। জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু হবে। আমরা সরকারে আসলে এ কাজ ত্বরান্বিত করব। এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,ফারুক আহমেদ প্রামাণিক,খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ। বন্যার্তদের মাঝে বিএনপির এ ত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় জেলা বিএনপি।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

পাবনায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প...

image

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় সংগঠিত পৃথ...

image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

  • company_logo