• আন্তর্জাতিক

‎ইসরাইলকে প্রতিরোধ করায় ইরানের প্রশংসায় হিজবুল্লাহ

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পাশে থাকায় এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরাইল) বিরুদ্ধে অবিচল প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম।
‎
‎এক প্রতিবেদনে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুধবার বৈরুত সফর শেষে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে আলোচনা করেছেন।
‎
‎এ সময় হিজবুল্লাহর মহাসচিব লেবাননের প্রতি অটল সমর্থন এবং ইসরাইলি শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেন।
‎
‎তিনি লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ইরানের সমর্থনেরও প্রশংসা করেছেন। শেখ কাসেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন।
‎
‎বৈরুতে একদিনের সফরকালে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদ স্পিকারের সঙ্গে বৈঠক করেন।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo