• সমগ্র বাংলা

খুলনার আলোচিত প্রিজন সেল পালানোর আসামি ইউসুফ পুনরায় গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আলোচিত আসামি ইউসুফ হাওলাদার (২৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। বিষয়টি খুলনা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ইউসুফ হাওলাদার নগরীর খালিশপুর থানার আলমনগরের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তারের পর বুকে ব্যথা অনুভব করলে ইউসুফকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পরে প্রিজন সেলে রাখা হয়। কিন্তু গত ৭ আগস্ট ভোরে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় সে।

এ ঘটনায় তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছাড়াও পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।

পালানোর পর থেকেই ইউসুফকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। অবশেষে বুধবার দুপুরে খালিশপুর থানা পুলিশের অভিযানে আলমনগর এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ ঘটনায় খুলনা নগরীতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo