• আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫ দেশের কাছে ৩ হাজার ৭’শ কোটি টাকা পায় পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তানের সরকারি এক অডিট প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশসহ পাঁচটি দেশ কয়েক দশক আগে নেওয়া ঋণ এখনো পরিশোধ করেনি। মোট ৩০৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৭’শ ১৫ কোটি টাকারও বেশি) এই ঋণ আদায়ে হিমশিম খাচ্ছে ইসলামাবাদ।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি ১২ আগস্ট এক প্রতিবেদনে জানায়, সরকারি অডিটে দেখা গেছে—১৯৮০ ও ৯০-এর দশকে রপ্তানি ঋণের মাধ্যমে দেওয়া এই অর্থ ফেরত আনতে গত ৪০ বছর ধরে কূটনৈতিক ও আনুষ্ঠানিক প্রচেষ্টা চালিয়েও সফল হয়নি পাকিস্তান।

অডিট অনুযায়ী, ঋণ ফেরত না দেওয়া দেশগুলো হলো—শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইরাক, সুদান ও গিনি-বিসাউ। এর মধ্যে শুধু ইরাকের কাছে বকেয়া ২৩১ দশমিক ৩ মিলিয়ন, সুদানের কাছে ৪৬ দশমিক ৬ মিলিয়ন, বাংলাদেশের কাছে ২১ দশমিক ৪ মিলিয়ন এবং গিনি-বিসাউয়ের কাছে ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এটি ২৬০ কোটি টাকার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে এই অর্থ দেওয়া হয়েছিল চিনি কারখানা ও সিমেন্ট প্রকল্পের জন্য। তবে ২০০৬-০৭ সালেই পাকিস্তানের অডিটর জেনারেল প্রথম এ তথ্য প্রকাশ করলেও এখন পর্যন্ত অর্থ আদায়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একাধিকবার ঋণ আদায়ের চেষ্টা হয়েছে এবং ঋণগ্রহীতা দেশগুলোকে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কোনো সাড়া মেলেনি।

 

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo