• সমগ্র বাংলা

নড়াইলে এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান এর ১০১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে রবিবার ১০ (আগষ্ট) সকাল ৯টায় নড়াইলের মাছিমদিয়ায় শিল্পী সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, দোয়া মাহফিল এবং কোরআন খানির আয়োজন করা হয়।
‎
‎জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন,  নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমী, এস এম সুলতান আর্ট কলেজ,  মুর্ছনা  সংগীত একাডেমী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি  নিবেদন  করা হয়।
‎
‎জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক ও এসএমএস সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  লিংকন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহ সভাপতি  আজিজুল ইসলাম,সাবেক সভাপতি এডভোকেট সিদ্দিকী,   এস এম সুলতান চারু কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo