ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিজের পেটে ঘাস কাটা হাঁসুয়া চালিয়ে আত্মহত্যা করেছে রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। তিনি হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
নিহতের ছেলে আব্দুল জব্বার জানান, প্রতিদিনের মতো রবিবার (১০ আগস্ট) সকালে মানসিক ভারসাম্যহীন মাকে ঘরে তালাবদ্ধ করে রেখে জমিতে ঘাস কাটতে যান তিনি। এ সময় তার স্ত্রীও কাজে যায়। কাজ শেষে দুপুর আড়াইটার দিকে বাড়ি ফিরে ঘরের তালা খুলে দেখেন তার মা মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে রক্তমাখা ঘাস কাটার হাঁসুয়া।
জব্বারের আত্মীয় হৃদয় জানান, ইতিপূর্বে রফেজা খাতুন তার মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিজেই গলায় হাঁসুয়া চালায়। সে সময় তার গলায় একাধিক সেলাই দেয়া হয়। সম্প্রতি তিনি পুকুরে ডুবে আত্মহত্যার চেষ্টা করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)