• সমগ্র বাংলা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে সুজনের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সেলিম  প্রমুখ।

উক্ত মানববন্ধনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সদস্য আরমান শরীফ, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সাংবাদিক ম. সেলিম, মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, ফয়সাল আহমেদ, মাহবুবুল আলম সোহাগ, আসাদুল্লাহ হাদিস, হুসাইন মোহাম্মদ তারেক, ফয়সাল আহমেদ শাকিল, আনোয়ারুল বারী সুমন, সাংবাদিক ও সুজন সদস্য হাবিবুর রহমান, উবায়দুল্লাহ রুমি, আব্দুল্লাহ আল নোমান ও সুজন সদস্য আবুল মুনসুর, অলক ঘোষ ছোটন, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, সমীর কুমার দে, শ্রাবণী কুর্মি ও পলি আক্তার।

গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক তুহিন হত্যার সাথে সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ (সাংবাদিকরা) যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভ আইন সভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকে। একমাত্র সাংবাদিকরাই তাদের লিখনির মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করেন।  কিন্তু প্রায়শই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের বাধা ও ঝুঁকির সম্মুখীন হতে হয়। প্রভাবশালী মহল, ও অপরাধী চক্রের পক্ষ থেকে নিয়মিত হুমকি আসে। এমনকি অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও সাংবাদিকরা হেনস্তার শিকার হন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর আইন প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়নের দাবিও জানান তারা।

মন্তব্য (০)





image

রাস্তা আগেই ভালা আচিল, খালি খালি খুইদ্দা থুইছে কন্টেকদার

গাজীপুর প্রতিনিধি: সংস্কারের আশায় মানুষ স্বস্তির দিন গু...

image

কৃষকদের মুখে হাসি, কৃষির রূপান্তরের পথে কালীগঞ্জে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালী...

image

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দক্ষিণ চরআলগী সর...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে ম...

image

সাটু‌রিয়ায় আইস‌ক্রিম কারখানায় ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান,...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের...

  • company_logo