• সমগ্র বাংলা

আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দাবি না মানলে আগামী ১২ আগস্ট ভোর ৬টা থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

ধর্মঘট বাস্তবায়নে আজ সন্ধ্যায় জামালপুর পৌর বাসটার্মিনালে বাস, মাইক্রোবাস, সিএনজি ও ট্রাক মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় জেলার বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা একাত্মতা প্রকাশ করে ধর্মঘট সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

তারা বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং জেলার প্রতিটি রুটে একই সময়ে পরিবহন বন্ধ রাখা হবে।

এ সময়  জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ,আব্দুস সোবহান , শ্রমিক নেতা সুজন সহ  শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ পরিবহন সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আট দফা দাবি বাস্তবায়নই এখন পরিবহন খাতের টিকে থাকার শর্ত, আর এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তাদের দাবির মধ্যে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, টোল মওকুফ, অতিরিক্ত কর প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo