ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ চায়না জালে ১০ ফিট লম্বা অজগর সাপ আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, শনিবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর ব্রহ্মপুত্র নদে।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার আমজাদ আলী নামের এক ব্যক্তি ব্রহ্মপুত্র নদে মাছ ধরার জন্য চায়না ডারকি জাল বসান। পরে বিকেলে নদ থেকে জাল তুললে মাছের সাথে একটি অজগর সাপ দেখতে পান। এসময় স্থানীয়দের সহযোগিতায় ১০ ফিট দৈর্ঘের অজগর সাপটি উদ্ধার করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মী নাঈম ইসলামসহ বন বিভাগের স্নেক রেসকিউ টিম (WSRTBD) এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক জানান, অজগর সাপটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)