• সমগ্র বাংলা

বীরগঞ্জে দম্পতির লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে আজ শনিবার সকালে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।  শরিরে বিষক্রিয়ার নমুনা দেখতে পেয়ে উভয়ের লাশ ময়না তদন্তে দিনাজপুরের মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছে তারা। ধার দেনা আর্থিক অনটন সাংসারিক অশান্তির পাশাপাশি দম্পত্তির সন্তান লাভে ব্যর্থতার কারনে তারা আত্বহনন করেছে বলে পুলিশের ধারনা।

দম্পতির কর্তা মানিক চন্দ্র রায় (৪০) এবং স্ত্রী সুভাশী চন্দ্র রায় (৩৫) বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মিপুর কামারপাড়ার বাসিন্দা।

স্হানীয়রা জানান, কৃষি শ্রমিক ওই দম্পতি সন্তান লাভের আশায় ধার দেনা করে চিকিৎসায় ব্যয় করেছিল। সেই সাথে অভাব অনটন এবং সন্তান লাভে ব্যর্থতায় অশান্তিতে ভুগছিল। গতকাল শুক্রবার রাতে তারা ঘুমাতে যায়। আজ শনিবার সকালে সাড়া না পেয়ে দুজনকে মৃত অবস্হায় দেখতে পান স্বজনরা। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, প্রায় ১৫ / ১৬ বছর আগে ঘর বেঁধে ছিল মানিক সুভাশী দম্পত্তি। কিন্তু সন্তান লাভ করতে পারেনি তারা। এনিয়ে মনোমালিন্য চলতো তাদের। হতাশা ক্ষোভে দম্পতি বিষপানে আত্বহত্যা করেছে বলে ধারনা করছেন তারা। কারো কোন অভিযোগ না থাকলেও মৃত্যুর কারন নির্নয়ে ময়না তদন্তে লাশ মর্গে প্রেরন করেছেন তারা।

মন্তব্য (০)





image

রাস্তা আগেই ভালা আচিল, খালি খালি খুইদ্দা থুইছে কন্টেকদার

গাজীপুর প্রতিনিধি: সংস্কারের আশায় মানুষ স্বস্তির দিন গু...

image

কৃষকদের মুখে হাসি, কৃষির রূপান্তরের পথে কালীগঞ্জে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালী...

image

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দক্ষিণ চরআলগী সর...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে ম...

image

সাটু‌রিয়ায় আইস‌ক্রিম কারখানায় ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান,...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের...

  • company_logo