• সমগ্র বাংলা

‎দাওয়াত না পেয়ে বি‌য়ে‌র অনুষ্ঠানে হামলা, আহত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ীতে বি‌য়ে‌র অনুষ্ঠানে হামলার ঘটনায় বর ক‌নেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

‎বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় কেবি কনভেনশন সেন্টারের পা‌শে সড়‌কে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় ও পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চেচুরিয়ার কে‌বি কমিউনিটি সেন্টারে পূর্ব বৈলছড়ী নতুন পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল।

‎পাত্র পক্ষের অভিযোগ, দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে হামলা করা হয়। বি‌য়ের শেষ পর্যায়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলাটি করা হয়।

‎হামলা করে বরের শে‌রওয়ানি এবং নববধূর স্বর্ণালংকার নিয়ে যায় ব‌লে অভিযোগ ক‌রেন বরপক্ষ। এ সময় হামলার ঘটনায় বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ কর‌ছে ব‌লে জানা যায়।

‎অপর এক‌ সূত্রে জানা যায়, বোন খালেদা বেগমের টাকা ও স্বর্ণালংকার বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বি‌দেশ পাঠায়। সে টাকার ‌হি‌সেব না ক‌রে এমন‌কি বি‌য়ে‌তে দাওয়াত না দেওয়া‌কে কেন্দ্র ক‌রে ভাই-বো‌নের মধ্যে ঝগড়া হ‌লে সেখা‌নে উপস্থিত সক‌লে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

‎বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাই-বো‌নের টাকা পয়সা দেনা-পাওনা নি‌য়ে একটা ঘটনা হ‌য়ে‌ছে শু‌নে‌ছি। ত‌বে সেটা ক্লা‌বে না রাস্তায়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ ক‌রে‌নি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...

image

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমি...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...

image

জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাস...

image

গাজীপুরে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত, এক ব্যক্তির ১ মাসে...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এ...

image

ফরিদপুরে নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাক...

  • company_logo