ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ই আগষ্ট) আটককৃতদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৬আগষ্ট) রাতে উপজেলার রায়েরচর এলাকা থেকে সালথা থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃত দুই মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার রায়ের চর গ্রামের মৃত হাতেম মাতুব্বরের ছেলে সোহেল রানা (৩১) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলাম মোল্যার ছেলে আবু বক্কার হামীম মোল্যা (২৮)।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানাধীন রায়ের চর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)