• জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান: এক বছর পরেও মর্গে ৬ মরদেহ, পাঠানো হচ্ছে আঞ্জুমান মুফিদুলে

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরেও এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছয়টি মরদেহ পড়ে আছে। তাদের পরিচয় শনাক্ত হয়নি। দীর্ঘ সময়েও তাদের খোঁজে কেউ আসেননি। বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের কাছে বৃহস্পতিবার (৭ আগস্ট) মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে।

‎মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত ছয়টি বেওয়ারিশ মরদেহের তথ্য সামনে আনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল।

‎সেল থেকে জানানো হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারীর মরদেহ রয়েছে। এদের মধ্যে একজনের নাম এনামুল যার বয়স ২৫ বছর।

‎পরে বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহগুলোর ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’। তবে এনামুলের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo