ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুরে মো. আসাদুজ্জামান তুহিন(৩৮) নামে এক সাংবাদিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
মো. আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।
জানা গেছে, সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত তুহিনের বন্ধু শামিম বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা একসাথেই হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিল। তুহিন দৌড়ে সাইডে গিয়ে ভিডিও করছিল। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে দোকানের সামনে জটলা দেখে এসে দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, ‘আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি। জড়িত কেউই ছাড় পাবে না।’
নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...
নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...
নিউজ ডেস্ক : স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও উ...

মন্তব্য (০)