ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু আরও বেশি সক্রিয় হওয়ায় বৃষ্টি সারা দিনই থাকতে পারে। আগামী চারদিন এই বৃষ্টি ঝরতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এই বৃষ্টি আজ মোটামুটি সারা দিনই থাকতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে। দুপুরের পর থেকে একটু কমে আসতে পারে।
আরও জানা গেছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানে ভারি বৃষ্টি হতে পারে।
কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তা ভারি বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।
তরিফুল নেওয়াজ বলেন, শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টি একটু কমে আসতে পারে। তবে বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলে।
নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...
নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...
নিউজ ডেস্ক : স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও উ...

মন্তব্য (০)