• সমগ্র বাংলা

গোপালপুরে জুলাই শহীদ মো. ইমনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজার গ্রামের, ২০২৪ সালের জুলাই  গণঅভ্যুত্থানে শহীদ মো. ইমনের কবরে পুষ্পপ পুস্তক অর্পণ শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (৫ আগস্ট) মঙ্গলবার সকালে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, গোপালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১ শাখার ডিজিএম দেলোয়ার হোসেন, হেমনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপি, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ থাকে যে গত ৪ আগস্ট ২০২৪ সালের বেলা ২টায় দিকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে ইমনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই আগস্ট মৃত্যুবরণ করেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo