• সমগ্র বাংলা

ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শায় বিজয় র‌্যালি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় শার্শা উপজেলার নাভারন বাজারে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে মিছিল আকারে র‌্যালিতে অংশ নেন।

বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা কামাল মিন্টু, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক।


এছাড়াও র‌্যালিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সেলিম হোসেন আশা, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং শ্রমিক দলের নেতা আব্দুল হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‌্যালিটি নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতারা বলেন, “এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...

image

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমি...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...

image

জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাস...

image

গাজীপুরে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত, এক ব্যক্তির ১ মাসে...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এ...

image

ফরিদপুরে নিবন্ধনহীন পাঁচ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাক...

  • company_logo